বিএনপির আগামীকালের গণ-অনশন কর্মসূচিতে যোগ দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। কাল রোববার সারা দেশে এ কর্মসূচি পালন করবে দলটি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি পালন করা হবে। এতে বিকেল চারটায় যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম-খুনের প্রতিবাদে গত ২৬ এপ্রিল এই কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল নয়টা থেকে গণ-অনশন শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই: নেতানিয়াহুকে
হুঁশিয়ারি ট্রাম্পের
-
ইরানে আবারও হামলা চালালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে
সম্পূর্ণ একা লড়াই করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোন...
2 months ago
No comments:
Post a Comment