চট্টগ্রামে ১৫ বছরের এক কিশোরীকে বড়ভাইয়ের কয়েক বন্ধু তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রোববার ভোরে নগরীর এনায়েত বাজার এলাকা থেকে দুই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরা হলেন- মো. বাহার (৪৫) ও মো. রাসেল (২০)। কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, গত শুক্রবার বিকালে এনায়েত বাজারের তুলাতলী বস্তির বাসা থেকে ওই কিশোরীকে তার বড় ভাইয়ের বন্ধু হিসেবে পূর্ব পরিচিত কয়েকজন যুবক ডেকে এনে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি পাহাড়ে নিয়ে চার-পাঁচজন যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে বলে সে পুলিশকে জানিয়েছে। পরিদর্শক নেজাম জানান, শনিবার বিকালে ওই কিশোরী বাসায় ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে।মেয়েটি থানায় গিয়ে পুলিশকে ঘটনা জানায় এবং তার দেয়া বক্তব্য মতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নেজাম।
মোজতবা খামেনির প্রতি আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর আনুগত্য প্রকাশ
-
*প্রকাশ ০৯ মার্চ ২০২৬ঃ* ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা
খামেনিকে অভিনন্দন জানিয়েছে। বাহিনীটি তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা
হিসেবে স্বী...
2 months ago
No comments:
Post a Comment