আবারও উল্টা-পাল্টা কীর্তি ঘটিয়ে খবরের শিরোনাম হলেন বলিউডের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। গতকাল শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য সতর্ক করে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুনমের বিরুদ্ধে অভিযোগ, গভীর রাতে মুম্বাইয়ের মিরা রোডে গাড়ির ভেতর ছেলেবন্ধুর সঙ্গে অশালীন অবস্থায় দেখা যায় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুনমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সাজা ভোগ করতে হয়নি। শুধু সতর্ক করে অল্প কিছুক্ষণ পরই তাঁকে ছেড়ে দেয় পুলিশ। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে সম্পূর্ণ ভিন্ন এক গল্প ফেঁদে বসেন পুনম। এক টুইটার-বার্তায় তিনি লেখেন, 'গাড়ির ভেতর বসে আমার এক ভাইয়ের সঙ্গে গান শুনছিলাম। গাড়ির ভেতর গান শোনা নিশ্চয়ই কোনো অশালীন আচরণ নয়। অযথাই আমাকে নিয়ে এ রকম আজেবাজে খবর রটানোর কোনো মানে হয় না।'
ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ালে তোমাকে একাই লড়তে হবে, আমরা নেই: নেতানিয়াহুকে
হুঁশিয়ারি ট্রাম্পের
-
ইরানে আবারও হামলা চালালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে
সম্পূর্ণ একা লড়াই করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোন...
2 months ago
No comments:
Post a Comment